Posts

Showing posts from November, 2024

স্বামীর হক ও স্ত্রীর কর্তব্য সম্পর্কে আলোচনা

Image
স্বামীর হক ও স্ত্রীর কর্তব্য সম্পর্কে  আলোচনা:  স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ করাঃ স্ত্রী স্বামীর ঘরে বসবাস করে স্বামীর সম্পদ হইতে পানাহার করে, কাপড়-চোপর পরিধান করে কাজেই নিজের স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ করা স্ত্রীর কর্তব্য। স্বামীর নাশোকরী করা ঠিক না ।। স্বামীর প্রতি এমন উক্তি করা ঠিক না যে, তোমার ঘরে এসে আমার সুখ শান্তি হইলো না। স্বামীর নাশোকরী করিলে আল্লাহ তা'আলা অসন্তুষ্ট হন। আর আল্লাহ তা'আলা অসন্তুষ্ট হলে দোযখ তাহার জন্য প্রস্তুত হয়ে আয়। হযরত মুহাম্মদ (সাঃ) বলেছেন,  لَا يَنظُرُ اللَّهُ إِلَى امْرَأَةِ لَا تَشْكُرْ لِزَوْجِهَا وَهِيَ لَا تَسْتَغْنَى عَنْهُ  উচ্চারণ: লাইয়ানজুরুল্লাহু ইলা ইমরাআতিল্লা নাশকুরু লিয়াও জিহা ওয়া হিয়া লাতাশতাগনী আনহু। অনুবাদঃ আল্লাহ্ তা'আলা সেই স্ত্রীলোকের প্রতি রহমতের দৃষ্টিপাত করেন না, যে নিজ স্বামীর শোকরীয়া আদায় করে না অথচ স্বামী হইতে অমুখাপেক্ষী নয়। হযরত মুহাম্মদ (সাঃ) বলেছেন, আমি দোযখের দিকে তাকাইলাম বহু স্ত্রীলোককে সেখানে দেখিলাম। জিজ্ঞাসা করা হইলো ইহার কারণ কি? উত্তর হইলো, তাহারা নিজ স্বামীদের নাশোকরী করিত। সাজসজ্জা ও বেশভূষা গ্...